শীঘ্রই ধ্বংস নামে একটা উপন্যাস প্রকাশ পাবে ...
যাকে ঘিরে বেশ কিছু মানুষ মাথার খুলির ভেতর
ন্যাপথলির গন্ধ আর হারানো সাক্ষাৎকার থাকবে,,
তাতে লেখা থাকবে কলকাতা মিউজিয়ামের বয়ামে রাখা শব্দহীন বোবা হরেক বর্ণালী ।
আরো আরো কিছু টা হেঁটে গেলে নিখুঁত অন্তর্বাসের ভিতর ও বাইরে অতিশূন্যে স্পর্শ মিলিত হয় রোজ যে তারাটি তার মুখ দেখা যাবে
চাঁদের পাশেই।
আয়নার সামনে দাঁড়িয়ে রোজ রোজ নিজের বিকলাঙ্গ দেখতে দেখতে লোকটা অপভ্রংশর ভাসান বেলায় ফেরি ঘাটে দাঁড়ায় হিজিবিজি লেখা হযবরল বেচতে ।
মেদুর স্রোতে ভেসে বেড়ায় তখন অসুখ ও মৃত্যুর আলিঙ্গনচিহ্ন , আসলে
পুরুষের টুকরো টুকরো সাধন সঙ্গী দরকার হয়...তাই লোকটি উপন্যাস থেকে এতটা সময় অপচয় করে রোজ রোজ ফেরি ঘটে আসে , জন্ম থেকে মৃত্যু সব লিখে ফেলে ঈশ্বর হয়ে ।......তারপর একদিন লোকটার শরীরের ওপর দিয়েসারি সারি ট্রাক চলে যায় ....
...কিছু আনআইডেন্টিফায়েড লেখা বাতাসে একটা ঠিকানা খুঁজছিল এলোমেলো ভাবে । .....ধ্বংস নামে একটি উপন্যাস খুব শীঘ্রই প্রকাশিত হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন