সম্পর্ক ভুলতে তেরো দিন লাগে ,
অথচ অসুখ ভুলতে একটা গোটা জীবন লাগে ,
পায়ের নিচে চাপা পড়া বিশ্বাস তলিয়ে যাচ্ছে
পলিমাটির মত ,
খোয়াই রোজ কিছু অভিমানে দূরে চলে যাচ্ছে তৃষ্ণা থেকে ,
মাঝে মাঝে এক এক করে খুলছে বাঘবন্দী খেলার নকশা রহস্য ,
মনের স্বজন হঠাৎই ভেক চরিত্রে ধরা পড়ে যায় ... মুখোশ খুলতে মুহূর্ত লাগে না ,লাগে না
কোন উপসংহার ,
খিদে ফুরিয়ে যায় সে হাত টুকু হাতে আর সাথে থাকার .....উচ্ছিষ্ট তে কখনো ভালোবাসা থাকে না
সেখানে একটা অপমৃত্যু হবেই ...তারপর
সম্পর্ক ভুলতে শুধুমাত্র তেরো দিন যথেষ্ট ....।
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন