...আসলে ওরা কখনো দেখতে চাইনি মানুষের কান্না ,
ওরা বরাবর রাজসভার সিংহাসনে বসে ফাঁদ পেতে গেছে ,
আজও যেমনটা গোল টেবিল বৈঠকে একের পর এক ঘুঘুর ফাঁদ আর মানুষ গুলোর ফাঁসির দড়ি বুনতে ব্যস্ত ।
আচ্ছা এরা কারা এরা কি ঈশ্বর না ঈশ্বরের সৃষ্টি
শকুনির দল ।
পাখির মত পাশে দাঁড়িয়ে দেখছি আমি দূর দুরন্ত পর্যন্ত যতটা দৃষ্টি যায় মানুষ কাঁদছে, মানুষ মরছে
শিশুর পেটে খাবার নেই ,নারীর গায়ে শতচ্ছিন্ন ময়লা শাড়ি লজ্জা ঢাকে না ,আর বাড়ির পুরুষ গুলো হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাচ্ছে ,
তারপর তাদের লাশ গুলো সারি সারি আমার চোখের সামনে শুয়ে আছে ,
একলা মানুষগুলোর পাশে দাঁড়াতে পারছি না ,আমার নিজস্ব পা নেই আসলে আমি নির্ভরশীল চিরকাল, সমাজের নিয়ম আর ,শাসনের কাছে ,
আমি পঙ্গু এই পুড়তে থাকা দেশে পুড়তে থাকা আইনের কাছে ।
সকাল থেকে আমি দেখছিই শুধু মানুষের কান্না ,ক্ষিদে , ...আবার একই সাথে দেখছি শকুনির পাশা খেলার ভূমিকায় জিতে যাচ্ছে ওই ওদের মত ঈশ্বর কিংবা শকুনির দল গোল টেবিলে বসে ফাঁদ পেতে চলছে রাত ...আবার রাত , ,
সন্ধ্যে হয়ে আসে রাত নামে ,আমি নির্ঘুম চোখে ওদের ষড়যন্ত্রের ফাঁদে আটকে যাই ,
একটা ভোর খুঁজি হন্যে হয়ে ,অপেক্ষা করি একটা সকালে আর আমি মানুষের কান্না দেখবো না ,....দেখবো দেশ ,হাসছে ,আমার সন্তান হাসছে তোমার কিংবা
সব মানুষের সন্তান পেট ভরে খাচ্ছে ,,
রাজসভায় এক একটা শকুনি পিঠ দিয়ে দলে দলে মানুষ গুলো ছুরি ঢুকিয়ে দিক , , আমি দরজা খুলে এমন একটা ভোরের অপেক্ষায় থাকি ।
অথচ আমায় রোজ দেখতে হয় মানুষের কান্না ,মৃত্যু আর শুনতে হয় রাজসভায় ঘুঘুর ফাঁদের
গিঁট কিভাবে আরো শক্ত করে বুনে ফেলা যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন