কেবল অদ্যপ্রান্ত চেহারায় এক খানা
পাথরের মত আমি আকাশের দিকে তাকিয়ে থাকি ,
বড় হতে পারি না একটা ছোট্ট গাছের কাছে এসে দাঁড়াই মাঝে মাঝে
ছায়ায় দেখি আমার থেকে ছোট গাছটা অনেক অনেক বেশি কাছ থেকে আকাশ ছুঁতে পারে ,
তার আকাশের মেঘ গুলো সব সত্যি ,
আমি কখনোই নকল ছাড়া আসল আকাশ আসল মেঘ , বৃষ্টি কিছুই দেখিনি ।
সুখ দুঃখের ছলে আমার সমস্তটা কেবল নকল বেড়ে ওঠা নকল বেঁচে থাকা।
আমি প্রকাণ্ড চেহারায় রোজ রোজ একটু একটু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে থাকি , আমার নকল ছায়া বেড়ে ওঠে ,
.....আমি কখনো বড় হতে পারলাম না
এ পৃথিবীর সমস্ত অস্তিত্বের কাছে আমি রোজ রোজ আরো আরো ক্ষুদ্র হতে থাকি
....অথচ এ পৃথিবীর মাটিতেও মিশে যেতে পারি না ,
পারি না বড় হয়ে উঠতে .....
আসলে আমার মত নকল মানুষ গুলো কখনো
বেড়ে উঠতে পারে না , কেবল বড় দেখায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন