পাশ থেকে আঁতকে উঠলো ছেলেটা ,
ঘোর কাটেনি গত রাতের বাকবিলাপীর
ফোনের ওপারে মেয়েটা প্রতিবার উৎকণ্ঠায়
জিগ্যেস করে কি করলে রণদেব সারা দিন
হাজারো কাজের ফিরিস্তি দেয় ফোনের এপার থেকে রণদেব , রাইনা বলে একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার ? রণ বলে যে মনে থাকে তাকে মনে করবো কি করে ,
মেয়েটা বলে সময় করে দেখা করো একবার
ছেলেটা বলে সময়ের জন্য একটা দীর্ঘ অপেক্ষার সেতু তারপর ইচ্ছার প্রান্তর তারপর বদলে যাওয়া মরশুমি হওয়ার জন্য দাঁড়াও ,
মেয়েটা দিন কাল মাস পর করে বিশ্বাস হয়ে বিশ্বাসী হয়ে ।
অস্থির বাতাসে এলোমেলো ঝড়ে মেয়েটা খড়কুটো আগলে বেঁচে থাকে ,
গত রাতে মেয়েটা ফোন করে ছেলেটিকে বলে সামান্য একবার কাছে আসবে তোমায় একটি বার ছুঁয়ে দেখবো কেন যেন আজকাল তোমায় ছুঁতে পারি না ,আমি কম পরে যাই তোমার জন্যে ,....
ছেলেটা অদ্ভুত চাপা রাগে সম্বিৎ অসম্বিতে হাজার কথা শুনিয়ে দেয় .....এপাশে মেয়েটি কিছু পরে চুপ করে যায় কথা ফুরিয়ে আসে মেয়েটার , ছেলেটি ফোন রেখে দেয় ।
......আরে বলবেন তো মশাই আর কতক্ষন লাগবে বডি তা পুড়ে ছাই হতে ....শালা মশার কামড়ে তো এবার আমরাই বডি হয়ে যাব , দূর শালা আমরা চললাম আপনি দাঁড়িয়ে থাকুন আপনার চেনা ছিল তো বডি টা ,
ছেলেটার কানের কাছে এসে কে যেন ফিসফিসিয়ে
বলে রণদেব এত দীর্ঘ অপেক্ষা আর কাউকে করিও না যেখানে জীবনটাই দৈর্ঘ্যে প্রস্থে ছোট হয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন