সংরাগ
*********
এখন আমি তোমার শহরে যাই না কোনো অছিলায়,,
পলাশ ঝরা পড়ন্ত রোদ - বাঁধিনা আর বুকের মাঝে ।
এখন আমি তোমার শহরে মাতি না হওয়ার হিল্লোলে ,,
পারিজাতের কুসুম ছিঁড়ে পরেছিলাম যে দিন গলায় সর্বনাশী সময় ছিল
নীল বহতা আসমানে;
ওমের সাথে ওম এখন খালি বুকে হাপর টানে-।পরিযায়ী প্রেমিক সময় ইচ্চামতি স্রোত ,,
সুখবাসরে শিস দেয় হাজার রঙের বর্ণালী,
নিঃশ্বাসে বয় বিষ বাতাস প্রেমের কাঁধে ভীষণ চাপ।
শুকনো বুকে ইচ্ছে গোলাপ ; দ্বন্দ্ব আগুন দিনরাত্রি ,
গঙ্গা ঘটে সন্ধ্যা কালে গাইতাম বন্দিশ .......
পাতা ঝরা রুক্ষ মাটি ; কুমকুম রং মন ক্ষত,
কৃষ্ণচূড়ার আগুন চোখে - মরছে ফিনিক্স অসংখ্য ।
ঘুঙুর আওয়াজ মর্মরধ্বনি; অশোকে কিংশুকে । ,ভাট ফুল ভেলায় করে গাঙের জলে দেহ ভাসে অভিমানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন