নদীর ভেতোর পাথরেরা জানে তাদের ইতিহাস
কেউ জানতে চায় না.....প্লিস অহীন তুমি আর কখনো ভালোবাসার কথা বলো না।
তাই নদীর বুকের ভেতোর পাথর গুলোয় আর সেভাবে প্রতিধ্বনি হয় না,
রুপোলি মাছটার বয়স বেড়ে গেছে ওকে তোমার সজানো চতুর্ভুজ আর কত দিন আগলে রাখবে? তুমি মিথ্যে মায়ায় বাঁধছো এবার,
অহীন তুমি নক্ষত্রের দরজায় গিয়ে উঁকি পেরে দেখে আসতেই পারো... এসব খবর কতটা সত্যি।
তোমার নগ্ন কবিতায় আর সলমা চুমকি ব্যাবহার মানায় না, পাংশুটে কাব্যে ভালবাসার কথা এ শহরে সস্তা এখন,
প্লিস তুমি আর কখনো ভালোবাসার কথা লিখো না চিঠিতে,
বুকের পাথরের ফাঁকফোকরে আমি আর তেমন কোনো প্রশ্রয় গুঁজে রাখতে চাইছি না,
এটুকু বুঝেছি তোমার সবই দরকার ঘর, বাড়ি, সাম্রাজ্য , স্থায়ি একটা স্তম্ভ , আশ্রয় , প্রশ্রয়।
প্লিস অহীন তুমি আর কখনো ভালবাসতে চেষ্টা করো না .... তুমি আর ভালবাসার কথা বলতে এসো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন