শুনেছি আমার দরজায় দাঁড়ালেই প্যারিসের সেই কোলাহল ভরা নদীটা স্পষ্ট দেখা যায় ,
সেখানে আমার প্রেম কখনো ফ্রায়েড লাল মিট কখনো রেশনের চালের ভাত বেচে ।
এসব স্রেফ চক্রকরি কিছু লোকের বাজে কথা ,
এসব গড়িয়া হাটের সস্তা বাজারে ঝাঁকমুঠে দের।বিক্রি না হওয়া মালের মত ।
সব কিছুই বয়স পেরোনো লোকটার বিশ্রী নজরের মতই নিতান্তই মিথ্যে ।
আসলে আগুন ফিলিপিন্সের জঙ্গলে দাবানলে পরিণত হয়েছে , সানফ্রান্সিকতে বাতাস বয়ে এনেছে কোস্তারিকার সুবাস । তাই ধৈর্য্য দেওয়াল চুরচুর , ইনসিকিওর পাহারাদারী নজর ,
যারা এসব কথা বলে তাদের কারো বাবার নাম জানা নেই ....নেই ইষ্ঠর নামে লালনসাই ,
ওদের মুখে শোনা যায় আমার চরিত্র নাকি রহস্যময় , শোনা যায় আমার জানলার কাঁচে চোখ রাখলেই নাকি হাডসন নদীর ধার জুড়ে বসত দেখা যায় , আসলে এসব স্রেফ ডাহা মিথ্যে কথা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন