কিছু কাল হল আমি ঘুন পোকার সঙ্গমে লিপ্ত হয়েছি ,
খসখসে দেহে ধস নেমেছে ভেতরে ভেতরে ।
হাতের তালুতে কুঁচিয়ে রাখা যাবতীয় ভালোবাসা ,
ফুটন্ত জলের হাড়িতে শব্দ করে খিদে ফুটছে দু মুঠো হা পিত্তেস শুধু থালায় রাখতে পারিনি বিশেষ কিছু , ,
যা কিছু ছিল অহংকারের অলংকার ঘুন পোকার রতি সঙ্গমে গুঁড়ো গুঁড়ো ছাই জমিন এখন.. , ,
এ ঠিকানায় রেখো না জরুরি কোনো তাগিদ ...
কিছু কাল হল ঘুন পোকার সঙ্গমে ধস নেমেছে অন্দরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন