ইচ্ছেপূরণ হলে, ভেঙে যাওয়া তারাটির খোঁজ রাখলে নতুন মাইল ফলক ছোঁয়া যায় না ।
কেউ ফিরে দেখে না ফেলে আসা সময়ের পথ ...
একলা হৃৎপিণ্ডে বিশ্বাস সাজিয়ে পার করা সময়ের মূল্য দেয় কজন ?
সমস্ত বিসর্জন এর কারণ জানা যায় না ...যেমন অনেক লাওয়ারিস মৃত্যু,
কখনও কোনো নাম্বারে সামিল হতে পারে এমন সস্তা বেঁচে থাকায় কোনো তরঙ্গ আমাতে নেই ,,
আছি যদি সম্পূর্ণ ,নেই তো দেওয়ালে টাঙানো ছবিও নয় ,
অনেক নাটকের মুহুর্ত আসার অপেক্ষায় মুহূর্ত অপচয় হল ,
বাবুই এর বাসায় হাতড়ে আলো খোঁজার চেয়ে অন্ধকার ঢের ভালো ,
ঢের ভালো সময়ের উচ্ছিষ্ট খেয়ে ঋণ বাড়ানোর থেকে খালি পেটে থাকা ,
বারংবার নিজেই কাছে নিজে ঠকে গিয়ে মাথা নিচু করে নাই বা বাঁচা হল ,
এই মুখোশের শহরে এমন অনেক মানুষ দেখা যায় যাদের গায়ে জামা নেই আবার এতো পোশাক হেঁটে চলে বেড়াতে দেখা যায় যার ভেতর মান-হুশ নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন