আমার পাপ ধাপে ধাপে সিড়ি বেয়ে কারো না কার
গভিরে নেমে যায়,
ঝুল বারান্দায় আমি পাপের চারা যত্ন করে বাড়তে দিয়েছি বছরের পর বছর,
সাহস করে আমি উন্মুক্ত আকাশে ছুড়ে দিয়েছি পাপের ফানুস , কেউ আমাকে কখন বলেনি
এ তোমার দীর্ঘ বেড়ে ওঠা বীষ বৃক্ষের দায় তোমাকেই নিতে হবে,
তোমার প্রিয় একটিও এমন
সম্পর্ক এ পাপের ভাগ এ বীষ বৃক্ষের একটা ফলও নেবে না,
কেউ কখনো চিবুক ছুয়ে বলে নি তোমার পাপ ধুইয়েছ দিই কোপাই কিংবা হাওড়ের জলে,।
কিংবা এমন কেউ ছিল না কখনো আমার পাশে
যে কথা দিয়ে বলবে আজীবন তোমার যাকিছু
পাপ, যা-কিছু ভুল, যাকিছু দোষ, সমস্ত্য আমায় দিতে পারো,।
আসলে এই দুনিয়া পাপ আর পূর্ন, কে দুটো আলাদা চোখে দেখে, কালো আর সাদা,
....আমি কালো, আমার মন কালো, আমি কখনো সাদার পৃথিবীতে মানানসই নই,
নাহ আক্ষেপ বলে কনো শব্দ আমার ডিক্সনারি তে নেই,
আমি ধ্বংস ভালো বাসি, আমি পাপ মাখি বাইরে ভেতরে, আমি আজন্মের পাপি তাই এ পৃথিবীতে
আমি বধিসত্ব খুজি না, আমার ভেতর আমার বলতে কেবল ঝুরঝুরে গুড়ো, কিংবা জগদ্দল পাথরে মত পাপ ঝরতে থাকে জমাটি বাঁধতে থাকে, আমি এই মহাবিশ্বের একমাত্র পাপ আগলে থাকা প্রেতাত্মা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন