আর একবার ....আর একবার বুকের কাছে এসে দাঁড়াও রাই,
দেখ চৈত্রের গনগনে আগুনে কেমন আমার কাফন জ্বলছে দাউ দাউ করে ।
একবার অন্ততঃ ...গভীরে হেঁটে এসো ,দেখো সর্বনাশের সংক্রমণ কেমন হাড়ে মজ্জায় কঙ্কাল করোটি ভরে হৃদয়ের কোষাগার অধিকার করে বসে আছে ,
যদি পারো আর একবার মুঠো শক্ত করে
নিঃশ্বাস বাঁধো বিশ্বাসে ,
রাই তুমিই পারো সমস্ত দৈন্যতা সমেত হেরে যাওয়া মৃত্যু মুখী আমাকে দত্তক নিতে ,
আর একবার রাই খাঁ খাঁ বুকে তুমি ফসলের আঘ্রান দিয়ে যাও ,
আমি নাহয় তোমার অতল হাতড়ে
কুড়িয়ে নিতে রাজি উচ্ছিষ্ট ভালোবাসা টুকুই ...,,
শুধু কথা দাও আর একবার ..রাই গোঁসাই এর বুকের কাছে এসে দাঁড়াবে ...দেখবে কি অসম্ভব
দহনে আবক্ষ ডুবে যাচ্ছে দ্রুত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন