সাথে গিলে ফেলতে হয় বেশ খানিকটা জ্বলন্ত
গনগনে কাঠ কয়লা , কারণ আমার এই পুড়তে থাকেন দেশ আমার ভারতবর্ষে কেবল সহিষ্ণু হতে শেখায় দিন প্রতিদিন ,।
শেখায় এক পা এক পা করে সাথে থেকে পাশে থেকেও শেষমেষ চিতায় আগুন দিয়ে পেছনে ফিরে যাওয়া নিয়ম ,,
আমার পুড়তে থাকা দেশ আমাকে সহিষ্ণু হতে শিখিয়ে দেয় দিন প্রতিদিন ,
নিয়ম করে বসন্ত আসে পলাশ আসে গনগনে কুমকুম রঙে .....বসতে দিই শীতল পাটি বিছিয়ে সাথে সহিষ্ণুতার জল বাতাসা দিয়ে বলি এসেছো যখন বেচাকেনা সেরে নাও ,শুধু প্রেম চেওনা হে বহুগামী বসন্ত ,
আসলে কি জানো বাতাসে উড়ানের রদবদল জানিয়ে দেয় আবহাওয়ার গতিবিধি , আমার পুড়তে থাকা দেশটা আমার ভারতবর্ষ তাই প্রতিমুহূর্তে আমাকে সহিষ্ণু হতে শিখিয়েছে,,
আসলে নিয়মের চেয়ে বেশি পাওয়া হয়েগেলেই
কেবল নুনের সরোবর এই পৃথিবীতে ,
তাই মাইলস্টোন গুলোও ইশারায় জানিয়ে দেয় করতে পথ পাশে থেকে সাথে হাঁটা উচিত ।
এভাবে আমার পুড়তে থাকা দেশর মাটি আমায় এক নিদারুন সহ্য আর সহিষ্ণুতার ভারতবর্ষে হতে শিখিয়ে দেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন