পাশে থেকে যেও ,
খালি ঘরে ভয় পাই,
দেহে খিঁচ লাগা অসুখ এসে চেপে ধরে ,
ভেসে যেতে যেতে যেকটা টিলা ছিল তাদের মধ্যে তোমার উচ্চতায় ভরসা পেয়েছি ....তাই এখন যখন চতুর্দিকে প্লাবনজনিত রাগ .....তুমি কঠিন শিলা খণ্ডের ন্যায় স্থাণু থেকো ,
তারপর কিছুদিন সমস্ত প্রলয় থেমে যাবে ,
ক্ষতরা
ভুলে যাবে রক্তপাতের সমস্ত কারণ , জোয়ার ভাটার কাহিনীও একদিন ফুরিয়ে যাবে ,
আমাদের ঘরের দেওয়ালে টাঙানো ভয় গুলো ভোরের আলোয় ঝুরঝুরে হয়ে দেহ বিলীন হবে ,
ততক্ষণ বিশ্বাস হয়ে সাথে থেকো ,
ক্ষতরা সেরে উঠতে যতটা রাত বাকি তুমি আঙুলে আঙুল বেঁধে নিও ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন