কথার আড়াল করছো বলেই কেন্দ্রবিন্দু তে এত ঢেউ ,
সমস্ত সম্পর্কএ শেকড় থেকে মাটি ঝুরঝুরে হয়ে পড়ছে ,
খেলতে খেলতে ভাঙছে খেলা ....ভাঙতে ভাঙতে আবার খেলা,,
এখন আয়নার সামনে দাঁড়ালে গলায় স্পষ্ট মৃত্যু দেখা দেখা যায় ,
জ্বরের প্রলাপে তাবিজের ফুঁ , ,,
সারারাত শহরের আকাশে অবিশ্বাসী মেঘ হানা দেয় ..... যান্ত্রিক অক্ষরে ধরে রাখা আদর নিজের লেখা ভাগ্য রেখায় উপশম খুঁজে যায় ,,
দেখছি যাকে পড়ছি যাকে সে আসল মানুষ নয়।
সবটাই আসলে আসল বলে কিচ্ছু হয় না বিশ্বাসের চাদরে লুকোনো গুটুরগু আদুরী সোহাগ ......হা হা হা হা
আসলে এর থেকে নকলের দর বেশি ,
চিড় ধরা গলায় মৃত চেতনার কাছে বিচার চেয়ে লাভ কি বল?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন