শব্দের ব্যাবহারে আমি নগ্ন হয়েছি একমাত্র প্রেমের কাছে,
বুকের ছোটো বড় পাথর সাজিয়ে
দুর্বার পথের সেতু বেঁধেছিলাম,
আমার সেতু দিয়ে অজস্র মুখ এখন আসা যাওয়া করে... অথছ আমি সে পথে গেলেই তীব্র বিদ্রোহ নামে আমারই আকাশ থেকে,
দেখো সময় তুমি আমায় কতটা নগ্ন করেছো,
আমি পাথর নামিয়ে রেখেছি বুক থেকে.... আমার পালক পালক দেহ এখন জন্মান্তর খোঁজে,
আমার চোখের নদী এখন বহতাহীন,
সমস্ত জল একদিন প্রেমের জমিতে সবুজ বুননে
দিয়েছি, সময় আমাকে আজ আমারই স্রোতচিহ্নর পাশে ধারে দাড় করিয়ে সমস্ত বহতায় লিখেছে ভীনদেশীর নাম,
রুপোলি মাছের জল বিহীন ছটফট আমার ধ্বংস সভ্যতার স্তম্ভ,
বুকের হাপরে শুন্যতা যেমন ছিল তেমনিই চিরকালিন,,,
আমার বুকের ভেতর আর কোনো পাথর নেই, নেই চোখের ভেতর নদীর বহতা, তাই আমি নিস্তব্ধত আর নিঃশব্দ.... আমার ভেতর কোনো শব্দ নেই চেতনা নেই, নেই প্রতিধ্বনি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন