দুজনেই দাঁড়িপাল্লায় নিজের অস্তিত্ব খুঁজে চলেছি ,
অথচ নিজেকে ভালো রাখার জন্য নিজেই যথেষ্ট
এটুকু জানলেও মানছি কই ।
তুমি আমি দুজনের বুকের ভেতর অশ্রাব্য ঝগড়া করছি করছি পরস্পরের হত্যা ।
সময় অসময়ের ঘনিয়ে আসা মেঘে আশ্চর্য ধ্বংসর বার্তা ,
কেন বলতে পারো সুবর্ণা ?
আমি সেই ছেলেটা কে প্রতি রাতে বালিশ আঁকড়ে একটা বুক খুঁজে কাঁদতে দেখি ,
আমি সেই ছেলেটকে এখনো মায়ের প্রেমিকার কাছে অসম্পূর্ণ বৃত্ত পুরুন না হতে পারার যন্ত্রনায় কাতরাতে দেখি ,
আমি একটা নষ্ট শৈশব কে আজও লুকিয়ে চোখ মুছতে দেখি ।
আমি দাঁড়িপাল্লার হালকা দিকটায় ছেলেটাকে রোজ রোজ অপমানিত হতে দেখি ,
সুবর্ণা আজ ছেলেটি একষট্টিতে দাঁড়িয়ে , আয়নায় তুমি ..…...আর শেষ ভাঙা টুকু বাকি ছিল , বাকি ছিল পৃথিবীর কাছে শেষ অশ্রাব্য হওয়া , ছেলেটির শেষ বারো মিনিট তাকে হত্যা করলো গোপন ছুরির কোপে ....,।
তুমি আমি নীরব ....বাইরে তুমুল কিছু বদল
হয়তো বদলানো জীবনের নিয়ম ,
হয়তো বদল আছে বলেই জীবন বাঁচাতে শেখায় ,
আসলে জানো সুবর্ণা এ পৃথিবীতে হারাবার কিছু নেই ...আছে কেবল পাওয়া ...,
আছে শুধুই শেখা ।
সুবর্ণা (প্রিয় অসময়)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন