হৃদয়ে সেপ্টিপিন ফুটিয়ে কিছু দুষ্প্রাপ্য মুহুর্তের ব্যাজ লাগিয়ে একটা পরিচয় খুঁজে বেরানো মানুষের মিছিলে এখন হাঁটছি আমি,
ভুলতে চাওয়া মন্দবাসার উপাখ্যানে অবিশ্বাস্য কালো বদ রক্তের জমায়েত, আর বিদ্রোহ কিছু অনিয়ম বেঁচে থাকার,,
লখীন্দরের বাসরে লুকনো নিশ্বাসের সাথে রাখা স্মৃতিসৌধ,
মুক্তিযুদ্ধ ছিল আমাদের, আকাশের দিকে মুখ করে রাখা ছিল দু চারটে সংকল্প , তারা সবাই এখন বন্দিশালার আসামি।
আমার রক্তাক্ত পায়ের ছাপে কোনো ভোর এর পথ আছে কিনা সময় জানে,
আমার আঙুল থেকে ঝরে পরা ফুলে সুখি সংসারের ছাদে লক্ষী প্যাঁচা এসে বসে কি না কোনো কোজাগরী রাতে .... সময় বলতে পারে,
আমি কেবল জানি একটা অনন্ত উদ্দেশ্যর পথ এ শহর আমার জন্য রেখেছে,
আমি কেবল জানি আগামি প্রতিটা স্বপ্ন ভেঙে যাবার আগে আমি এই শহীদ মিনারের চুড়ায় ফিরে ফিরে আসবো ।
আমি শুধু জানি শুন্য খাঁ খাঁ দুপুরে অভিমানী একটা নীল ফড়িং আমার ভেতর বাস করে।
আমি শুধু জানি রক্ত মাখা চাঁদের দেহ জোতস্ননা বিলোয় না তবু কোথায় তার থেকে যাওয়া থাকে
হৃদয়ের দালান কোঠায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন