বাঁধন ছিঁড়তে পারলে ? কতটা আঁকলে দূরত্বের
পথ !
দ্বিধা ও সঙ্কোচে কে মাটি চাপা দিতে পেরেছো !
এখন শুধুমাত্র ম্লান একটি নদীর নাম খোয়াই , কতদূর থেকে এসেছে শুধু তোমার জন্য অন্ধনগর পার করবে বলে ।
তোমার -যন্ত্রণায় মেঘবতি প্রলেপ রাখে কুমকুম রঙের গোধূলি,
ডানায় পুরোনো ভূমি লুকিয়ে রাখো ....লুকিয়ে রাখা অচুক্তিক পত্র ,,
চোখের সাদায় লুকিয়ে রাখো ধুসর কাচরঙ
পালিয়ে যাবে বলে .... ধুয়ে ফেলতে পারো সেদিনের গন্ধর্ব সম্পর্ক, ,
চলো... তোমাকে ওই গোধূলি আলোয় চির সমর্পণ করি
আমার জন্য কেন নিজেকে এভাবে পোড়াও?
উড়ে যাও... উড়ে যাও
তোমার আগামী ভোরের আস্তিনে,
বিষণ্ণ দক্ষিণ দুয়ার থাক আমার জন্য যেখানে যম
দুয়ার মিশে হয়েছে একাকার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন