সিনেমার ক্লাইম্যাক্স এর মত ভেলকিবাজি দেখাচ্ছে মানুষগুলো ,
একটা পৌষ মাস নাট বল্টুতে লাগিয়ে শালারা চর্যাপদ লিখে ফেলতে চাইছে ,
এদিকে গৃহপালিত হতে গেলে তাদের নাকি অভাব গুলো সামনে এসে সত্যিজিতের ভুতের নাচন দেখায় ,
ওদিকে নিরুত্তর থাকলে ভাবে সামনের জন ভাববে লোকটা তৃণভোজী , কারণ উত্তরের ঝটপটানি নেই ,
শালা খাবি না গায়ে মাখবি ,
মাথায় রাখবি না মাটিতে রাখবি , ......কনফিউজড পৃথিবী ,
.....এই যে দাঁড়ান দাঁড়ান যাবেন না আবার শব্দের ভেলকিবাজিও আছে মশাই প্রেমিকার শরীরে কলম চুবিয়ে কবিত্বের গ্রীন জোন ,
ক্যাস্কারিলায় তখন বেশ টকটকে সিন্দুরী ড্যাস রং , , সব কথা মুখে বলতে নেই মশাই বুঝে নিতে হয় নিজ গুনে .... যাক অপরাধ নেবেন না ।
যান যান ....
এবার যেতে পারেন মশাই রা নিজ নিজ গন্তব্যে এবার বসন্ত এসেছে কিছুটা চরিত্র হীন হওয়ায় ক্ষতি নেই ,,,
আমিও যাই নাটকের দৃশ্য গুলো ব্যাগে পুরে ফেলি পরেরবার নয়তো আপনাদের সুড়সুড়ি জাগাবো কি দিয়ে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন