নিজেদের ভাগ্য,
সময়ের মীরজাফরকে সামনে আনবে হিড়হিড় করে টানতে টানতে।
মানুষে মানুষে বদলে নেবে অবিশ্বাস্য ভুল গুলো
, জীবন এমন নয়....... জীবন তেমন নয় ভাবতে ভাবতে যে লোকটা পঞ্চাশ পেরোলো..., তার কাছেও একটা বদলের সিংদরজা খুলে যাবে এইবার,
ছেঁড়া কলারে সময়ের অকালবোধন
লিখে অনেক দিন হল লোকটা ভুলে গেছিলো
নিঃশ্বাস নেওয়া আর বেঁচে থাকার তফাৎ টুকু,,,
আজ লোকটার মতো রোজ রাস্তা পেরনো ঝালমুড়ি ওয়ালা, কিংবা নিজের মাথা রোদ্দুরে ভাজা ভাজা করে মটকা কুলফি বেচা লোকটাও একবার বসন্ত রঙ আনতে চায় জীবনে ,
ঠায় সন্ধ্যায় পিচ্ছিল গলিতে দাঁড়িয়ে থাকা গনিকার ঘামে আজ অচেনা বদলের গন্ধ,
প্রেমিকাকে ফেরি ঘাটে বিদায় জানানো প্রেমিক ছেলেটা আজ একটা বদলের সিংদরজা খুলে ফেলে তাই সে দীর্ঘ শ্বাস খুলে আকাশে মুক্তি খুঁজে নিতে পেরেছে।
এ নাগরিক স্রোতে বেজে উঠেছে আঘাট ছাড়া বাঁশি , বন্দরমোহ থেকে বেরিয়ে এসে আজ মানুষ গুলো নবীন বিপ্লবী হতে পেরেছে.... দেখো ছেঁড়া খোঁড়া ফুটো, ভাংগা মুঠো সব ধীরে ধীরে বদলে নেবে মানুষ , যেভাবেই হোক এবার সব বদলে নেবে মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন