আজ আর এ বুকে কিছু নেই, শহরের উড়ে আসা কিছু আবর্জনা আর নষ্ট সময়ের তহবিলে রাখা কিছু ভুল হিসেব এত বড় বুক জুড়ে,
আসলে মানুষের বুকে একটা বৃহস্পতি গ্রহ জায়গা করে নেয়, সেখানে সময়ের নিয়তি খেলা চলে দিন কাল মাসের প্রহর জুড়ে,
তারপর একদিন আমার মত কারো কারো বুকের ওপর ধারালো খঞ্জর ঝুলতে থাকে ,
সন্ত্রাসের মত আমাকে তাড়িয়ে বেড়ায় কতগুলো হাড় কংকাল সার ইচ্ছা ,যাদের মৃত্যু চির ভবিষ্যতে লেখা ,
অথচ এই আমি যখন যেখানে যতটুকু3 ছিলাম পূর্নাংগে ছিলাম , আজ সময়ের সমস্ত উপকথা জুড়ে জুড়ে আমি উপহাস মাত্র , আমার অক্ষমতায় এ পৃথিবী রহস্য খুঁজে পায় ,
আসলে আমি কারণের দাঁড়িপাল্লায় ওজন হীন
বরাবর ,
আজ যখন শিরদাঁড়া বিছিয়ে আকাশ দেখি ...দেখি আমার শুকিয়ে যাওয়া বুকের ওপর অনেকগুলো অপরাধের খঞ্জর উবু হয়ে নিশানা মাপছে । আমি আর ভয় পাই না বারংবার হত্যা
আমার অভ্যাস ,
বারংবার ঠকে যাওয়া আমার নিয়তি ,
বারংবার উচ্ছিষ্টতে বেঁচে থাকা আমার বিধাতা লেখন ,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন