একটা কাক সেদিন সৎকার আয়োজনে কা কা করছিলো ,
পাশের মধুমক্ষী গুলো সঙ্গমে বিভোর তখন,, এমন ভূমিকম্প তে নড়ে উঠলো খাট আলমারি ছিঃ এমন করে কি চমক লাগাতে হয় ,!
আসলে এ সমাজে বুকে মাথা রাখার তীক্ষ্ণ ভালোবাসার ফল ওই কাদম্বরীর সুইসাইড শোকের মত কেউ সেভাবে খেয়াল করে না ।
আসলে কেউ খেয়াল করে না চারা গাছটার বেড়ে ওঠা ...কেউ খেযাল করে না কবি বা সাহিত্যিক রা নারকেলের মত আবরণের ভেতর প্রেমের খেলা খেলতে খেলতে যেই শিকড় মাটি ছুঁই ছুঁই করে অমনি সৎকার আয়োজনে ব্যস্ত করে ফেলে নিজেকে ,
আসলে মানুষ পেতে পেতে কেবল পাওয়ার নিউজফিড স্ক্রোল করতে অভ্যস্ত হয়ে পড়ে ,
এমনি কিছু কবি ....রবি হতে গিয়ে মেঘনাদ হয়ে যায় ....তারপর ওই মেঘ দেখলেই আড়াল থেকে লুকিয়ে কবিতা বৌদির ব্লাউজের হুকে তীর ছুঁড়ে মারে , তারপর কালো ভ্রমরকে দুধে আলতায় লাল করে ফেলতে পারলেই ....বাজিমাত কবি সাহিত্যিকদের অর্গাজম হয়......আর তখন কবি সাহিত্যিকরা ডোমের ভূমিকায় শিক্ষকতা করতে ভালোবাসে ।
কেউ কি কালো কাক টা কে একটু দূরে গিয়ে কাক করতে বলবে ....ওহ আবার এও ঠিক কাক কি মানুষের কথা কবিদের ভাষা বোঝে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন