ক্ষনচারী হয়ে ছুঁয়ে যায় এ শহরের বাতাস,
কেউ কিছু নিয়ে জন্মায় না তবুও মৃত্যু পর্যন্ত পৌঁছতে শরীর থেকে মনে অপেক্ষা থাকে অজস্র,
বাতাসের চরিত্র এখন আর কোনো ভ্রূক্ষেপ স্পর্শ করে না , আগামীর ইতিহাসের পাতায় তাই কালের
দাম ভাঙা অদুলি ,
খোয়াই এর চর কখনো বাণিজ্যিক হৃদয় উপহার নিতে জানে নি , অহেতুক অপচয় এক প্রচেষ্টা হয়েই থেকে যাবে এ বসন্ত ...কখনও ইতিহাস হবে না জেনেও দাঁড়িপাল্লায় স্বার্থ মেপে দেখে কামুক বাতাস ,
কতটা অভাগা সেই অতৃপ্ত রসনা ঈশ্বর হারিয়ে ফেলে সহজে ক্ষনচারী পুজোর লোভে সমস্ত ঐশ্বর্য ,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন