আসছে মুঠো খুলে দেওয়া মুক্তি .....পাতা ঝরা এই তিলোত্তমা শহরটা আজ নীরব দর্শক ,
দিগন্তে উড়ে যাচ্ছে প্রিয় পুরুষের শব্দ মঞ্জরী
হওয়ায় হু হু মাদলের সৎকার পরব,
এ তিলোত্তমা শহর আজ নির্বাক দর্শক আমার নামের ভিটে মাটির নিলাম দেখবে বলে ,, দেখবে শূন্যতার অংকের দর কতটা বাড়ে ।
আজ এই তিলোত্তমা শহরের বুকে দুহাজার পাঁচশো পঞ্চানন দিনের হিসেব খাতার অন্তিম পাতায় যোগফল মিলিয়ে নেওয়ার দিন ।
এ শহর নীরব ,নির্বাক , চিরকাল সমস্ত জন্ম মৃত্যুর সাক্ষী ছিল আছে থাকবে .....তোমাকে শেষ সেলাম তিলোত্তমা , ....কথা দিও শুধু আমার উপন্যাস রাখবে গোপন করে আমার মৃত্যুর মতোই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন