আমি সেই অপেক্ষার ষ্টেশনে বসে স্মৃতির বৃষ্টি দেখি , কানে আসে দূরের রেডিওতে জগজিৎ সিং গজল ....কোই ফরিয়াদ তেরে দিল মে দাবি হো জ্যায়সী ....,
আমার কালো চশমার ফ্রেমে বাষ্প জমে ,
আমি চশমার কাঁচ মুছতে মুছতে সময় দেখি ঘড়িতে , সময়ের গাড়ি আসবে কখন ,
আসলে আমি কখনোই সময়ের ট্রেনে চাপতে পারিনি ...হয় আগের গাড়ি যেটা গন্তব্যের আগে ছেড়ে চলে যায় অন্য কোথাও, নয়তো অপেক্ষার গাড়ি ....আমায় ভবিতব্যে ।
আমার অপেক্ষায় চিরকাল কিছু স্মৃতি সাদা কালো ফ্রেমে বন্দি ঝুলতে থাকে এই ওয়েটিং রুমে ,
আমার অপেক্ষায় চিরদিন কিছু ঘুঘু আচ্ছে দিন আয়েগার ফাঁদে জড়িয়ে পড়ে ।
আসলে মানুষের অপেক্ষাগুলো বড় অদ্ভুত তার জামিন এর বাইরে চাওয়া গুলোই সে অপেক্ষা নামের স্বপ্নে সাজিয়ে গুছিয়ে তেল মাখিয়ে আদর যত্নের কাঁথায় মুড়ে রাখে ...,
ভাবে একদিন এই অপেক্ষা বড় হয়ে উঠবে আশ্রয় হয়ে উঠবে , আদতে সব কিছু গল্পের মত মিলে যায় না , আর যখন সময়ের ঘরে বাড়তে থাকা অপেক্ষা গুলো নিজের এঁকে রাখা ছবির মত হুবহু মিলতে চায় না তখনই যত ঝড় , উত্তাল ভাঙচুর
সময়ের সাথে প্রচন্ড লড়াইয়ে একটার পর একটা সাজানো অপেক্ষার ইট খুলে পরতে থাকে , ।
জীবন বড় বিস্ময় কর ...সময়ের ঘড়িতে তিনটে কাঁটা খুব বেশিক্ষন এক সাথে কাটাতে পারে না ...
ছুঁয়ে যায় ...ছুঁয়ে গিয়ে অপেক্ষার ওয়েটিং রুমে ঝম ঝমিয়ে কিছু শব্দ নেমে আসে বারংবার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন