আসলে আমার চার পাশে রক্ত মাংসের মানুষ গুলোকেই আজ অবধি বুঝতে পারলাম না .... আর বুঝি না বলেই আমার নিজস্ব কোনো মানুষ নেই ।,
আমি বেঁচে থাকা কি অথবা হৃদয়ের ধুকপুক শব্দটা কেমন জানি না ....জানিনা বলেই আমি নাগকির বসতি ছেড়ে আমি শ্মশানে বাসা বেঁধেছি ,
আমি কোনো সম্পর্কর মৃত্যু গন্ধ টের পাই না কারণ আমার চার পাশে জন্মাবধি সমস্ত সম্পর্ক দেওয়ালে সাজানো গল্প,
আমি সুর বুঝিনা আমার সূক্ষ তার সর্বদা বেসুরে বাজে , কারণ আমার ভেতর আজন্ম এক পরাক্রমশালী অসুর বাস করে ,
আমি ঈশ্বর বুঝি না ....আমার কোনো ঈশ্বর নেই তাই , রক্ত মাংসের মানুষগুলোকে বুঝতে পারি না তাই আমার নিজস্ব কোনো মানুষ নেই কখনো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন