চকচকে বনেটে নতুন প্রেমের সেল্ফি ,
ভাংচুর চেহারায় ক্লান্ত নিঃশব্দে আমি হেঁটে যাই
ছবিটার পাশ দিয়ে,
ছবির ভেতোর আমার প্রিয় প্রেমিক ঝাঁকড়া চুলে দাঁড়িয়ে থাকে জীবনানন্দের বনলতাকে পাশে নিয়ে।
সামান্য বাতাস উড়ে আসে বনলতার খোলা চুল ছুঁয়ে, আমার স্যাঁতসেঁতে ঘরে গুমোট কেটে যায় । বুঝতে পারি আমার প্রিয় প্রেমিকের কবিতাগুলো
কেন হঠাৎ বদলে গেছে,
আমি আসলে সংগমে ব্যার্থ ... ভালবাসায় পঙ্গু ,
আমার স্তনে বিকলাঙ্গর ছাপ স্পষ্ট ,.... সারাজীবন আমার ঘরের ভাড়ারে নুনের অভাব।
আমি শুধু নিঃসংগ জলন্ত যৌবন নিয়ে বারংবার অপারেশন থিয়েটারে আস্তিনের ভেতোর রাখা মাংসের দলাটাকে বদলে নিই,
মাতৃ জরায়ু থেকে আজ অবধি আমি সহস্র বার আমি অবহেলার ফুৎকার উড়ে গেছি... ঠিক ততবার আমার ভাংচুর আমিটাকে অপারেশন থিয়েটারের স্টেচারে রেখেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন