যে কখনো বিরান মাঠের গর্ভে পোঁছে দেয় নি শস্যের দানা ,
যে কখনো গনগনে চৈত্র বৈশাখের দরিয়ায় নিজেকে ভেজাতে পারেনি ,
সে এক মুঠো ভাত ফুলের মর্ম বুঝবে কি করে , শব্দের চাষে খিদে পেটের খিদে মরেনি কখনো সন্তান থাকেনি দুধেভাতে ,
বতরে চাষা হয়ে নামতে হয় লাঙল হাতে তবেই ফোটে দু মুঠো ভাত ফুল বিরান জমিতে ,
পেটে খিদে নিয়ে পূর্ণিমার চাঁদ কে পোড়া রুটি মনে হয় কিনা জানা নেই.... শুধু জানি দু মুঠো ভাত ফুল চাষ করে দেখ শব্দের চাষের থেকে অনেক কঠিন .... ঠান্ডা ঘরে শব্দের চাষ নয় গনগনে রোদে ভাত ফুল ফোটাও দেখি একটি এবার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন