যে শিখিয়েছিল দখলের কথা সে
আজ মৃত্যুর পৃথিবী তার ভাগেই বেশি।
ঠিকানায় লেখা ছিল না সেদিনও... খোলা
ছিল শব্দের জানলা , ওপাশে পথের বাঁকে ছিল
আমার মর্মিয়া.
সে নির্জন। আমিও পরদেশী আমাদের তবু ফিরে আসা ছিল বাকি
এখন কেবল শব্দের কাছে থাকো দত্তক হয়ে ।
চরিত্র থেকে খুলে পড়ুক আজও সজ্জা ,
এ পৃথিবীতে নগ্ন সবাই , অজুহাত শুধু পোশাকি
অবতাব ...
এতদিনে তুমি আয়না সরিয়ে নিলে বললে ....'জিন্দেগী তু ইস কদর রুঠ যা মুজসে কি মেরি চিতা কি আখেরি লয় বুঝ যায়ে তব ভি তু সুকুন কি নিদ মে সো জানা "
মৃত্যুর কারুকাজ এঁকে নিও
জমা রেখো নালিশ মনের তহবিলে।
আমি আবার ফিরবো যে দিন ঠিক পাশের বাড়ির পড়শী হয়ে
নিশানের মতো কিছু তোমার জানলায় হলুদ পালক আসবে ।
শেষবার ক্ষমা করে দিও
তোমার বাড়ির পাশে আমার শেষ যাত্রার ধূপের ধোঁয়া এখন ....
.
কে জানে আবার কবে হবে সাক্ষাৎ এই পৃথিবীতে বিদায় চিরকাল শোকের
আবার বছর বিশেক কাটবে ব্যথায় কেটে যাবে অগুনিত রাত নির্ঘুম ।
তুমি থেকে যেও অপরাজিত ,
আমিও আকাশের গায়ে ,
আসবে জানি সাঁকো পেরিয়ে
হয়তো আমিই তাই ঠিকানায় পৌছালাম আগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন