হাটতে হাটতে আরিন
আমার মুখের দিকে তাকিয়ে বলল বাহ বেশ সুন্দর তো.... আমি বললাম কি সুন্দর?
বললি কুর্চি তোর যে প্রেমিক কিংবা বর হবে তোকে চোখে হারাবে দেখিস,
আমি বললাম সেটা আবার কি! আমার ওসব দরকার নেই শুধু একটু ভালবাসলেই হবে,
আরিন আমার নাকের ওপর পরে থাকা বিন্দু বিন্দু ঘাম গুলো রুমালে নিয়ে বলল.... সখি তুমি না চাইতেই যে সব পাবে এই দেখ তার নিশান,।
আরিন আজ আমি চল্লিশ এর দরজায় দাঁড়িয়ে আছি, আমার মাথার ঘাম শরীর বেয়ে উদাসী পথ পার হয়ে যায়,
আমার স্বামির সাথে অনাদরে
বছর তিনেক কেটেছে, তারপর মাতাল অবস্থায় গাড়ির তলায় প্রান যায় .... ফুরিয়ে যায় সমস্ত অনাদর,
আরিন তোর নিশানেরা এখন কি বলে।
আর আমার যে কখনো কোনো প্রেমিক জুটবে না সে তো তুই স্বাভাবিক ভাবেই জানতিস,
আমার রঙ রুপ কিংবা প্রেম কে পাওয়া যায় এমন সামান্য অহংকারের কিছুই নেই,
নারী হিসেবে আমার আকর্ষণীয় কোনো ব্যাখ্যা নেই, আমার না জানা আছে সুর না আছে কাব্যিক সরঞ্জাম । অরিন তোর গননা ভুল, আসলে life is unpredictable ,
আর আমি এমনি বেমানান ভালবাসার দুনিয়ায়,।
তাই আমার কোনো আদর কিংবা ভালবাসাময় মুহুর্ত ছিল না কখনো ,
তবে আরিন জানিস... আমার এসবের জন্য কোনো দুঃখ নেই,
আজ বহু বছর পর পুরোনো আএলবাম ঘাটতে ঘাটতে তোকে পেলাম.... তোর কথা গুলো সারি সারি লাইনে এসে দাঁড়ালো, তার একটা বৃষ্টিপাত তো হওয়ার ছিলই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন