বেঁচে থাকাটাও ঠিক যেন এক নেশার মত।
বেঁচে থাকাটা একটা আবিষ্কার এর নেশা ।
মুহূর্ত গুলোয় বন্দি রাখা কিছু না কিছু পাওয়ার নেশা।
ম্যারিওয়ানা ফুলের ঘ্রানের টান বেঁচে থাকায়,
আমাদের আদ্যন্ত বাইরে ভেতরে হাজার হাজার বার নিজেদের নতুন জন্ম ...আর মৃত্যুর খেলা চলছে ।
জোড়া তালি দিয়ে আটকানো বাধ্যতা হৃৎপিন্ডর
ওঠা নামা ...দেখ সুজন তবু বেঁচে থাকার নেশায়
সমস্ত গিঁট মেনে নিচ্ছি আমরা ।
আসলে আমরা জানি লন্ডভন্ড হয়ে যাবার আগে কিছুটা গুছিয়ে বাঁচতে ....আবার এও জানি
বেচেঁ থেকেও জীবন থেকে পালাতে হয় কিভাবে।
কি আশ্চর্য তাই না আমরা নিজেদের বেঁচে থাকাকে উৎসব মনে করে আলোর দিকে সাঁতার কাটি অন্ধকারের ভেতর ।
এভাবে সাঁতরে উঠি আলেয়ার কাছে আবার ডুব দিই অন্ধকারে , অভিজ্ঞতা আসে রেখা রেখায় হাজার পথের মানচিত্র ,
আচমকা গন্তব্য চোখে পড়ে চোখে পড়ে শেষের আশ্রয় ...এক অমোঘ সত্য । ধাবমান সময়
থেমে যায় , সমস্ত ক্যায়নাত দু হাত মেলে দেয় ।
......গালিফ বলেন তখন ....
ডুবোয়া মুঝকো হোনে নে, না হোতা ম্যায় তো ক্যা হোতা"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন