সোমবার, ৬ মে, ২০২৪

তোমার ও আমার কথা

জানি না তোকে ঠিক কোন স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে
তছনছ করবে?
দেওয়ালে টাঙ্গানো কোন ছবিটা দেখে তুই ডুকরে
কেঁদে বলবি আর একবার পুরোনো সময় যদি ফিরতো?
যে বৃষ্টি কখনো আমাদের একসাথে  ভিজিয়েছিল
নাকি যে রোদ্দুর আমাদের একসাথে পুড়িয়েছিল ??

এটাও জানি না কততম প্রেমের আগুনে পুড়ে শুদ্ধ করবে 
একটা প্রেমিকের জীবন?
 আমারটুকু বলতে পারি .....
আমি মাটি আঁকড়ে থিতু হতে শিখে গেছি
আমার ঘুমহীন অন্ধকার রাত্রিরে এখন মিথ্যে স্বপ্নের কোলাহল আর নেই ....নেই বন্ধন ছিঁড়ে যাওয়ার ভয় ,
বড্ড হালকা পালকের মত দেহ এখন আমার 
আর মন দাঁড়িয়েছে বিন্দুর ওপর ।

© সই ( তোমার ও আমার কথা)








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন