যে তোমাকে চেয়ে একদিন এই আমি ভালোবাসার
আয়নার মুখ দেখেছিলাম সে তুমি অন্য কেউ ছিলে ,
সেদিনের সেই মন মুখ আজ কোথায় যেন ভিড়ে
হারিয়ে ফেলেছি ,
কয়েক বছর পর পড়ন্ত গোধূলীর কাঁধে মাথা
রেখে তুমি আমাদের একান্ত সময়কে নিলাম করছিলে
আমি অবাক হয়ে সেই আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখা ভালোবাসার
মানুষটাকে এক পলকে হারিয়ে যেতে দেখলাম ,,
টের পেলাম আমিই আসলে সেই পুরোনো আমি
আর নেই ... পোশাকি চামড়া বয়ামের মন সব
কেমন অন্য আমি ,,
তুমি এখনো ছটফটে মেঘ আগেরই মত।
রূপকথার শেষে
... যুক্তি তক্ক মেনে একটা হিসেব মিলিয়ে একদিন তুমি
ছাদ বদল করলে ...ভালই করেছিলে
রোজ রোজ একই ছাদের নিচে দুটো মন অচেনা
আর বিরক্তি নিয়ে বাঁচার চাইতে এই ভালো
ব্যস্ত রাস্তায় হঠাৎ দেখা হওয়া...
আর যায় হোক এমন হঠাৎ সময়ে কেবল সামান্য
লৌকিকতা বিনিময় ছাড়া তেমন দায় আর থাকে না
থাকে না কোনো নালিশ ।
একটা নিপুণ অভিনয় আমরা দারুন ভাবে রপ্ত করেছি।
©সই ( আর্ট অফ লিভিং)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন