শুক্রবার, ২৪ মে, ২০২৪

ভালোবাসি

এই যে রোজ তুমি আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে
একটা নতুন সকাল উপহার দাও 
আমি তোমার অবগুণ্ঠনে নিজেকে হারাই সে কথা কি তুমি জানো ?
এই যে রোজ তোমার ভালোবাসা আমার ঠোঁটে উষ্ণতার দেওয়া নেওয়া সারে  তুমি কি জানো তোমার
এই উষ্ণতার আমার ভেতর তোমাকে সেধিয়ে দেয় ।
আমি তো কত বার তোমায় বলেছি এত জড়িয়ে রেখো না এই রোজ রোজ জড়িয়ে আমার অভ্যেস কে তুমি
প্রশ্রয় দাও ।
আমি তোমার বুক ছাড়া ঘুমোতে পরি কই ।

তোমার স্পর্শ আমার জীবনের খোঁজ কে ঠিকানা দিয়েছে ,
আমার সমস্ত হেরে যাওয়া গুলো তুমি ছুঁয়ে দিয়ে জিতের স্বাক্ষর চিরন্তর করে দিয়েছো ,
এত্ত জড়িয়ে রাখা  এত্ত ভালোবাসা তো চাইনি ....
আমার খুদকুটোর জীবনে এমন রাজন্ন বড্ড...
ভয় করে জানো ....আমার কপালের কালো টিপ
আমার চোখের উপত্যকায় অজস্র নালিশ কেমন রঙ
বদলে ফেলেছে ,
তুমি জানো এই ভালোবাসা যত্ন এর বিনিময়ে আমার
কাঙাল বেঁচে থাকা তোমায় তেমন কিছু দিতে পারবে না ,
অথচ তুমি অকৃপণ হয়ে আমাতে তোমার সমস্ত টুকু উজাড় করেছো ...
আমার কপাল ঠোঁট দেহ মন ভেতর জুড়ে শীতল
অথচ হাতের পরে তোমার হাতের এই রোজ রোজ উষ্ণ হয়ে ওঠা  রূপ কথাও হিংসা করে।
....জানি তুমি আমাকে ছেড়ে যাবে না
জানি তুমি আমাকে আমার থেকে অনেক গুণ বেশি ভালোবাসো ,
আসলে এত ভালোবাসা পেলে আমি অহংকারী হয়ে যাই যদি তাই তোমায় বলি মাঝে মাঝে আমি তোমার বুকের ওপর ঘুমিয়ে গেলে তুমি নিজেকে সরিয়ে নিও
যাতে আমার অহংকার সকল মাত্রা ছাড়িয়ে না যায় ।

অথচ আমার খোঁজ আমার পাওয়া আমার সম্পূর্ণতা
তোমাতেই এসে মিশেছে অস্বীকার করি কি করে 
শুধু বলি ভালবাসি ....খুব ভালোবাসি ,এমন জড়িয়ে রেখো আমায়,, কপালে তোমার স্পর্শ  দিয়ে  রোজ এভাবেই নতুন সকাল এনে দিও, আজীবনের খোঁজ তুমি,
.....ভালোবাসি ....ভালোবাসি।

©সই ( ভালোবাসি)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন