যে কথা বলি না আমি তোমায়,
চোখে চোখ না রেখেই স্রেফ কি ভাবে যেনো পড়ে
ফেলো
যেকথাই বলে ফেলি এই নীরবতায়... তুমি
কবিতায় সামিল করো সহজেই।
এই যে তোমার ভেতর নিশঃব্দে অজ্ঞাতবাস আমার
একথা এ সংসার জানে না।
বাইরেটা আসলে আমার ভেতরের থেকে অনেক দূরে এক
গ্রহান্তরে রাখি ।
তুমি আমার অন্তরকে খুঁজে যত্নে আগলে রাখো।
একটাই ক্ষীণ দুয়ার দিয়ে তোমার চলাচল ,
একটাই দুয়ার আমাদের , তুমি হাওয়ার কাছে আমার কথা বলো, আলোর কাছে আমাকে রাখো।
পুরোনো বিষ উগলে দিয়ে তোমার অমৃত পান করেছি।
মাঝে মাঝে মনে হয়, অজস্র চোখ ও দাঁতের ভিড়ে
দাঁড়িয়ে ছিলাম এতকাল ।
এত স্বার্থের নীচ দিয়ে
তোমার সাধনের নদীটি তিরতির বয়ে যাওয়া আড়াল ছিলো যুগ যুগ ধরে দেখতে পাইনি ....
আমি বহু বার এই নদীর পিছু নেবো ভেবে কেবলই আয়েলার
পেছনে নিজেকে ক্ষয় করেছি।
আজ আমাদের স্রোতে মিশে গেছে পাহাড়ের প্রেম
ঝর্নার শুভ্রতা।
©সই (নীরবের কথা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন