শতাব্দীর শুরুতেই,
ভেবেছিলাম স্নিধ প্রেমে স্নান সেরে জোৎস্নার নিচে
সংসার পাতবো ,
একটা বুনো ফুল বুকের ঘরে চিরকুটে লিখে পাঠিয়েছিল
লাম্পট্য কখনও প্রেমিক হতে পারে না ,
আমি বাজী রেখে ছিলাম আমার একমাত্র হৃদয়
আজ সে বুনো ফুল ঝরে গেছে ... চিরকুট হওয়ায়
হারিয়েছে কবেই আমাদের ঘর গড়া হয়নি
আমি হৃদয় হারিয়েছি হেরে যাওয়া বাজীর কাছে ,
তুমি ও বুনো ফুল বাস্তব .... আমি হয়তো রূপকথায় বিশ্বাসী
হতে চেয়েছিলাম ,
তবুও শেষ বার্তা রাখা রইলো সে অচেনা বনফুলের কাছে ,
আমি আজও পাহাড়ের মত ধ্যানী ,সমূদ্রের মত সুন্দর ,
আর বুকের ভেতর আকাশ রাখি।
©সই (লাম্পট্য প্রেম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন