নির্বাণের প্রত্যাশায় মানুষ গুলো ছায়ায় বসতে চায়
একটা আশ্রয়ে নাভী পদ্ম সুরক্ষিত রাখতে পারলেই
তো তাকে পাওয়া সম্পূর্ণ হয় ,
পায় কজন ....এই খরার নগরে কেবল উষ্ণপ্রস্রবণ ,
কেবল সরাই খানার ভিড়ে নিজেকে ভুলিয়ে রাখার
নেশা বাতাসে ,
আকন্ঠ অমৃত পান করতে গিয়ে
বিষয়ের বিষে মগ্ন,
মাছেদের রঙিন কানকো তে ষড়রিপু রাখা স্বভাব,,
একদিন বসো ...মানুষ একদিন বসো ....নিজের ভেতরের
বোধীবৃক্ষের মমতায় এসে বসলেই দেখতে পাবে
অনন্ত ঐশ্বর্য তোমার অন্তর মহলে স্তুপকৃত রাখা ....,
তুমিই সে ঐশ্বর্যের ওপর অন্ধ যক্ষের মত আগলে রেখে
নিজেকে ঠকাচ্ছে।
©সই (নির্বাণ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন