বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

আমাকে ছেড়ে গিয়ে

"আমাকে ছেড়ে গিয়ে তোমার সাম্রাজ্য জয় করার কথা ছিলো
অথচ তুমি কিভাবে যেনো সর্বহারা হলে ।
অদ্ভুত বদলে গেলো তোমার রাজ রূপ চেহারা, 
ঝাঁকড়া চুলের আকাশ টা এক নিমেষে
 কালা পানীর দেশের অন্ধ কুটুরি হয়ে গেলো,,
তথাগত মূর্তি বদলে গেলো দেবালয়ে
ধূপের গন্ধ বদলে পুড়ে যাওয়া মাংসের গন্ধ,
বদল গুলো তোমার ডানার পালক ছিঁড়ে পঙ্গু করে দিলো
অসহায় তুমি হাসতে ভুলে গেলে  ভুলে গেলে কাদতেঁ ,,
আমাকে ছেড়ে গিয়ে তুমি আর তুমি রইল না গোটা উপন্যাসের সংলাপ বদলে ফেলে হঠাৎ তুমি রাজা থেকে সর্ব হারা ভিখারীর চরিত্রে সেজে উঠলে...।

তুমি আলো ও উত্তরণ চেয়েছিলে 
আমি তোমার ভালো তে বাস করতে চেয়েছিলাম ,
আজ হিসেব মেলে না ...আমাকে নিলাম করতে করতে কখন যেন তুমি সর্বস্ব টুকু নিয়ে বিকিয়ে গেছো অন্ধকারের কাছে,
আমার পাতার কুটিরে আজো চাঁদ জোনাকী রাতের বুকে মাথা রেখে  এক সাথে ভালবাসার কথা বলে  স্বপ্ন লিখে রাখে মাথা সিতানে তারপর নরম ঘুমাতে যায় একটা শুভ সকাল কে আলিঙ্গন করবে বলে ,
অথচ তুমি আমাকে ছেড়ে চলে গিয়ে চোখের উপত্যকায় অন্ধকার নগরীর সাক্ষর লিখে নিজেকে সর্বহারা করলে।

©সই (আমাকে ছেড়ে গিয়ে)




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন