যেমন সকালের ধারনা বিকেলে মেলে না কিংবা তোমায়
যেমনটা ভাবি আমার ধারনার সাথে কি তোমার চরিত্র
মেলে?
মেলে না তোমার ধারনার সাথেও ঠিক মত আমিটা মিলি না,
আমরা ধারনায় সাজাই যেমনটা সাজাতে চাই
ধারনা তো একটা ভাবনা মাত্র সে ভাবনা ছটপট করে
এক জায়গায় থাকেই না কখনোই।
যেমনটা আজ ভাবনা কিংবা ধারনা অনুযায়ী তোমার
পথ আমার বাড়ির দিকে মোড় ঘুরে যাওয়া দরকার,
অথচ সত্যিটা অন্য রকম হতেই পারে,
ধারনার বা ভাবনার কখনো কোনো দায় নেই বাস্তবের সাথে
বোঝাপড়ায় ,
জীবনের দায়টাও কোথায় তেমন গাঢ়তর নয় আসলে...,,
আমাদের ভাবনায় কিছু দায় লেগে থাকে কারন ওই
ভাবনা বা ধারনাগুলোর ভেতর দিয়ে হাটঁতে আমরা ভালবাসি।
মানুষ আসলেই স্বার্থপর প্রতিটা মানুষ নিজের ধারনা নিজের
ভাবনার ভেতর অন্যকে দেখতে চায় নিজের মত ধারনা সাজিয়ে নেয় ধারনা ভাংচুর করে....।
ধারনা আসলেই এক আজব অস্থির চরিত্র।
©সই (ধারনা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন