বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

মায়ার বাইরে

১)
চোখের মায়ায় ডুবে গেলেই রূপকথার রাজ্যপাটের 
দরজা খুলে যায় ,
ভাতের পাশে সামান্য নুন দিয়ে রাজন্ন সাজিয়ে নিবেদিত 
হয় প্রসাদ , নালিশ এর উল্টো পিঠ কেউ দেখে না বলেই
তুমি হয়ে ওঠে একটা গোটা শহর।

২)
তুমি পাওয়ার কথা বোলো ,...না পাওয়া গুলো মাদুলী করে হাতে গলায় পরে দুঃখের কবিতা জড়ো করো ,
 ভেঙে যাওয়া শহরটাও তো ফুরিয়ে গিয়েও কেমন ভালোবাসাময় রূপকথা হয়ে আছে ,
তুমি কেনো সম্পর্কের গহীনে হারিয়ে যাচ্ছো 
ভেবে দেখো একবার যে পথে তুমি হেঁটে গেছো 
ফিরতি পথ কিন্তু আলাদা ....আসলে ফেরাটাই হয় না।
৩)
নিজের ভেতর যে অতল নগরী আছে সেখানে হারানোর ভয়
নেই,সেখানে খিদে নেই ,নেই নিয়মিত কোনো আরাধনা,
নেই চাকচিক্য শব্দ জব্দের লড়াই ,
৪)
আছি আর নেই এর মাঝে এক অসীম কেবল পড়ে রয়েছে ,
একবার সে কাহিনী লিখো দেখবে
ভাবনা কালি খাতা কিছুই ফুরোবে না 
লিখতে লিখতে একজীবন তুমিও বাল্মীকি হতে পারবে।


©সই ( মায়ার বাইরে)






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন