পুরোনো কোনো মায়ার অনুভুতির ওপর
আমার টান নেই
অথচ অতি আশ্চর্য যত্নে একসময় সব অনুভতি
তা সে দরকারি বা অদরকারি যাই হোক না
বড্ড যত্ন করে গুছিয়ে রাখতাম।
আজকাল সুযোগ পেলে মায়া মোহের সব অনুভূতি
ফেলে দিই আবর্জনার বিনে,
বুঝি ইচ্ছার বয়স হচ্ছে প্রাপ্ত বয়স্ক হচ্ছে সব চেনা অচেনা
মুখ মুখোশের সম্পর্ক, চামড়ায় স্বাক্ষর রাখছে সময় ,
তবু শরীরের ভেতর ঘুমিয়ে কিংবা ঘাপটি মেরে বসে
আছে ক্ষয় রোগ ...কোথায় ফেলি সেসব অসুখ ?
©সই (পুরোনো যাকিছু)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন