সোমবার, ৬ মে, ২০২৪

আমার ভিতর

পিছুডাক গুলো বাসি কাপড়ের মত ছেড়ে 
এসেছি বলেই এখন বিকেল গুলো শান্ত নদীর ঘাটে
আমার সাথে বসতে চায় হাতে হাত রেখে ,
ভালোবাসাহীন জীবন বেছে নিয়েছি বলেই পড়ন্ত
রোদ্দুর আমায় জড়িয়ে বলে উষ্ণতা মানে তোমার ভেতর
আমি আর আমার ভেতর তুমি ,
মুঠোফোনে অপেক্ষার রিংটোন বেজে গেলে আমার বড্ড
ঘুম পায়  হওয়া তখন সিগ্ধ পরশ আমায় মোহ মায়া থেকে
অন্য নগরে নিয়ে যায় ,
ক্রমশ বুঝি আমার ঋষভ জীবন আমায় এক পরম বন্ধুর 
 মুখোমুখি এনে বসিয়েছে ,,

সমস্ত পিছু ডাক কোনো এক স্রোতে ও বিসর্জিত ফুলের
মত ...আমি ফিরে গেছি আমার ভেতর নিজস্ব শামুকের
খোলসে  ।


© সই ( আমার ভিতর)






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন