সোমবার, ২০ মে, ২০২৪

এহসাস

বহতা নদীর সামনে রাখা আয়না 
কোনো রূপ এখানে স্থির নয়  এক মুহুর্ত
একটা ভিড় লাল শার্ট পরা লোকটা হারিয়ে গেলো
তারপর জায়গা নিল হলুদ সার্ট পরা লোকটা 
আয়নায় রূপ বদলাচ্ছে 
বার বার এই পৃথিবী  একি ছবি দেখতে  চাইছে 
আসলে জন্ম মুহুর্ত আর মৃত্যু মুহুর্ত একই 
বাকি বেঁচে থাকায় পুরোনো স্মৃতি আয়নায় দেখতে চায় মানুষ , 
একটা এহসাস শুধু অথচ একটা মানুষের থাকার জন্য
কোনো রোজ হাজারো এহসাস আয়নায় তার স্রোতের ছবি ।
জল কিংবা স্রোত একটাই  ...শুধু রূপ বদলে যায় ঢেউ জোয়ার ,ভাটা সব কেবল প্রবাহের  রূপ , আর রূপের এহসাস ।

©সই ( এহসাস)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন