মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

হারিয়ে যাওয়া সাঁকো

মেঘ রাতে আধফালি চাঁদ আর হারানো সেতু দুটোই ভেসে
উঠেছে বুকের জলে ... ফুরোনো আকাশ কুরোনো  স্পর্শে
কেবল ভাঙা ঘরের ফুঁপিয়ে ওঠা কান্না লেগে আছে ,

এ শহরে মনের অসুখ দিন দিন বাড়ছে  জ্যৈষ্ঠএর জমা রোদ্দুরের নিচে ভ্যাঁপসা জীবন নিয়ে মানুষ বয়সের ঘরে
এক্কা দোক্কা খেলে এগিয়ে যাচ্ছে  অ-সুখ জড়িয়ে ,
একসময় সবটুকু অভ্যেস হয়ে যায় ।
খোলা গড়ের মাঠে ঝিম ধরা আয়নায় নতুন প্রেমের গান
ভালোবাসার রং গাঢ় করে নিতে চাইছে  আবারও কেউ,
ওরা জানে কিংবা জেনে যাবে এ প্রেমের গান মিথ্যে হবে একদিন, 
 এই দেওয়া নেওয়ার সাঁকোটা ডুবে যাবে ..
যেমনটা আগের সব কাহিনীতে দৃশ্যত হয়েছে ,
মাঝ রাতে আকাশ চাঁদ সব সব দাগা দেবে ,

শুধু একটা নিষ্ঠা ভালোবাসা চিরকাল গোপনে চোখের জল
মুছে হেসে বলবে ভালো আছি ।

©সই (হারিয়ে যাওয়া সাঁকো)




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন