মেঘের ওপর ওপর হাত রাখা তার থেকে সহজ,
মেঘের কোনো দায় নেই এক জায়গায় থিতু হওয়ার,
হাতের একটা দায় থেকেই যায় ।
হাতের ওপর হাত রাখলে শব্দেরা হেঁটে যায় এ বুক থেকে
অন্য বুকে একটা সেতু তৈরী হয় ,
মেঘের শব্দে বুক পৌঁছালে তেমন কিছু কান্ড ঘটে না
বরং মেঘের ওপর হাত রাখলে ভূল ঠিক চাওয়া পাওয়ার
সেতু ধুয়ে যায় চিহ্ন হীন হয়ে ।
আমি হাতের ওপর হাত সরিয়ে নেওয়া মন গুলোকে
অন্ধকারে গুমোট ঘরে মরতে দেখেছি ,
আমি মেঘের ওপর হাত রাখা মন গুলোকে ময়ূর হয়ে নাচতে দেখেছি ,
জীবন তো একটাই ভেবে দেখো ...হাতের ওপর হাত রাখতে চাও নাকি মেঘের ওপর হাত রাখতে চাও?
হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়
মেঘের ওপর হাত রাখা তার থেকে সহজ।
©সই ( হাত নাকি মেঘ )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন