সোমবার, ১৩ মে, ২০২৪

বৃষ্টি এলেই

বুকের ভেতর একটা লুকনো সত্যি
আর বাইরে একটা অদ্ভুত খেলা ...
মন আর মস্তিষ্কের মাঝে ভ্রম লাগা সম্পর্ক,
ক্লান্ত রুমালের ভাঁজে বাসি  পিছুটান 
ক্যানভাসে আধ খোলা হৃদয়  .... হ্যাঁ ভাবনারা এভাবে
এলোমেলো আজকাল ,
 আসলে আজকাল শহরে যখন তখন আগাম বার্তা না দিয়ে বৃষ্টি হচ্ছে  ...ধুয়ে যাচ্ছে সম্পর্কে রঙ ,,
 আসলে বুক থাকলে বুকের মর্ম বুঝতে পারে কজন সুখ থাকতে যেমন শোকের মর্ম বোঝা যায় না ,
মুখ মুখোশ সম্পর্কে মিশে যাচ্ছে রোজদিন।

আমি হৃদয়ের ব্যারিকেডে রাখা সাজানো সম্পর্ক দেখে হাসতে হাসতে
আকাশের দিকে তাকিয়ে কেঁদে ফেলি ,
আমি বিশ্বাস ভাঙার গল্পে হাঁটতে হাঁটতে বিশ্বাস করতে ভুলে যাই ,
মানুষের ভেতর অনেক আশ্চর্য মৃত্যু ঘটে রোজ দিন  তেমনি অনেক আশ্চর্য বোঝাপড়ার জন্ম হয় ,
এই যে আমার ক্যানভাসে ক্রমাগত তোমার অবয়ব বদলাচ্ছে এটাও এক অদ্ভুত জন্ম মৃত্যুর খেলা ,
তুমি কিংবা ওরা রোজ এভাবেই নানান খেলায় আমায় সামিল করো
আর আমি স্রেফ রং তুলি দিয়ে সে খেলাটা  আদি অনন্ত আঁকতে থাকি ,

আমার পাখির চোঁখে গেঁথে যায় এমন কিছু লুকনো গল্প যা তোমার শহরে মাটি ছুঁয়ে থাকলে দেখা যায় না ,

রঙ যে বেশিদিন থাকে না  শ্যাম,
 ফি বছর বৃষ্টি  আসবে গাছেরা ...পাখিরা আর দু একটা নিষ্ঠা মন চিনে নেবে আসল টুকু  জেনে নেবে সত্যি টুকু,
তখন ???

©সই (বৃষ্টি এলেই)






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন