সোমবার, ২৭ মে, ২০২৪

প্রাসঙ্গিক

মানুষ জন্ম থেকেই সাঁতার জানে না আর দুব সাঁতার তো
কেউ কেউ সাঁতার শিখেও পারে না 
তাই সব মানুষ ভাসমান দাগ যা কিছু বয়ে নিয়ে যেতে
ভার লাগলেও সভ্যতা মুছে ফেলতে পারে না ,,
মানুষ যমজ গন্ধের সাথে বাঁচতে ভালো বাসে উৎসব আর বিসর্জন তাই প্রাসঙ্গিক এবং নিয়মিত ।

একটা মানুষ দেহ রোদ আর ছায়ার মাঝে নিজেকে
টাঙিয়ে রাখতে পছন্দ করে যাতে  পাড় ভাঙ্গা  আর 
নতুন ভোরের  মাঝে একটা সন্ধিক্ষণে নিজেকে রাখতে পারে ।

গল্প গুলো  অদ্ভুত হলেও সয়ে যায় ....একই স্রোতে পুজোর
ফুল আর আবর্জনা বইতে পারে  নদী ছাড়া দু একজন মানুষ,,
আসলে মানুষ অসুস্থ্ হয়ে বাঁচতে ভালবাসে,
এই চাওয়ার ভেতর একটা মাধ্যাকর্ষণ লুকনো থাকে ...খালি
চোঁখে কতটাই বা দেখা যায় !
আমি জন্ম মৃত্যুও মাঝে খেলা গুলোয় সামিল হই রোজ ঘুম ভাঙ্গার পর হয়তো তুমিও তাই করো,,

কখনো সংসার আর আরামের চটি জমা খুলে এই যে বয়ে যাওয়া ক্রমাগত ক্ষয়ে যাওয়া নদীটার পাশে দু দন্ড বসেই দেখো না ....হলফ করে বলতে পারো জীবনের প্রশ্ন গুলো জাস্ট কর্পূরের মত ভ্যানিশ হতে সময় লাগবে না ....

©সই (প্রাসঙ্গিক)






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন