মন জমিনে শেকড় সন্ধানী আকুতির মত মাটি কেটে
পথ বানিয়ে এগিয়ে যায়,
জীবন থেকে চাইলেও সব আবর্জনা তুলে ফেলা যায় না ,,
কখনও কখনও ব্যাধি নিয়ে বেচেঁ থাকা অভ্যেস করে নিলে
মন্দিরের তৃতীয় সিঁড়ি তে পা না দিলেও চলে ।
প্রতিটা সাধারণ বেচেঁ থাকা কেবল আমার বলতে ব্যাস্ত
প্রতিটা সাধারণ বেচেঁ থাকার এক নিষ্ঠ বায়না বেঁধে রাখায় ...
তবু শেষ যাওয়াটা জন্মের মতোই ফকিরের,
©সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন