মঙ্গলবার, ৭ মে, ২০২৪

হার জিত

তুমি হয়তো আবার হেরে যাবে আমার জিত টুকুর
গায়ে স্বাক্ষর রেখে ,
আমিও ঘুম ঘোরে তোমায় ভেবে শিউরে উঠবো 
একটা দেশ তখন জানবে কেবল গণতন্ত্রের অধিকার
মানে আবারো একবার ঠকে যাওয়া ,
তোমার আমার আমাদের  সহস্র ভয়ের গল্পে ওরা
সভা সমতি সরগরম করবে ঠাণ্ডা ঘরের চেয়ারে হেলান দিয়ে ,
একটা দেশ বারংবার জিতে যাবে ভেবে হারের ভেতর তলিয়ে যাবে .... এ  শহরের প্রেমিক প্রেমিকা তখনও প্রেমের কিংবা বিরহের কাব্যে মাতোয়ারা হবো ,
কি যায় আছে বলো কি যায় আসে একটা দেশ কতটা ভাঙছে
কাঁদছে কিংবা বিকিয়ে যাচ্ছে !
আমরা টাকা রোজগার করছি শপিং করছি রেস্তোরাঁয় খাবার
আর হোটেলের রুমে স্পর্শ খুঁজছি, 
কেউ কেউ চার ফুট বাই চার ফুট বেচেঁ থাকতেও দিব্য ভাত ফুটিয়ে সঙ্গমে মেতে সংসার বিয়োচ্ছে ,
সবাই আপন আপন উঠোন নিকোয় বাসন মেজে স্নান সেরে
সাফ সাফাই করে ,
এখানে গণতন্ত্র কোথায় জানতে চাইবেন না কেউ 
এখানে দেশ কোথায় কারো মাথা ব্যাথা নেই ,
আসলে আমরা রোজ আকাশ ছুঁয়ে দেখার নামে মাটি হারাচ্ছি
আর হেরে যাচ্ছি ,
হেরে যাচ্ছ তুমি আমার মত দেশদ্রোহীর গায়ে জিতের স্বাক্ষর টুকু রেখে , 
অথচ আমি ঘুম ঘোরে শিউরে উঠলেও তোমায় সে কথা
বলবো না  কারণ আমি রাজতন্ত্রের সেপাই ।

 ©সই (হার জিত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন